না খেলেই দেশে ফিরছেন তামিম!

পুরানো হাঁটুর ব্যথা বেড়ে গেছে তামিমের। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত দেশ সেরা এ ওপেনারের।

জানা গেছে, তামিমকে ওয়ানডে সিরিজে খেলানোর পর টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে পারেন তামিম ইকবাল। তবে, তামিমের হাঁটুর ব্যথা গুরুতর হওয়ায় ওয়ানডে সিরিজে খেলার ব্যাপারটি তামিমের ওপর ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে, হাঁটুতে যদি শেষ পর্যন্ত অস্ত্রপচার করাই হয় তাহলে মাঠে ফিরতে অন্তত ১২ সপ্তাহ সময় লাগবে ড্যাসিং এ ওপেনারের।

সেক্ষেত্রে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও, সেপ্টম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও মিস করবেন তামিম।