নিখোঁজের একদিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের একদিন পর গোপালগ‌ঞ্জের মুকসুদপুর থেকে রুবেল সরদার (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সা‌লিনাবক্স এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার ক‌রা হয়। রুবেল মুকসুদপুর উপজেলার সা‌লিনাবক্স গ্রামের কাওসার সরদারের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন রুবেল। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার রাতে উপজেলার সা‌লিনাবক্স এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।