বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের। এছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে বলেও আশা তার।
ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলনে, দুদেশের মধ্যে বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় জাপান। তবে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণলমূক নির্বাচন দেখতে চায় দেশটি। নির্বাচনের সময় গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান রাষ্ট্রদূত।
গত ২৯ আগস্ট নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন ইতো নাওকি। সিইসি কাজী হাবিবুল আউয়ালের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা রয়েছে জাপানের।
২০১৮ নির্বাচনের পর জাপান দূতাবাস তাদের উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল।


