আল-আমিন, নীলফামারীঃ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীতে ১ লাখ ৫৬ হাজার ৪৭১ জন কার্ডধারীর মধ্যে (বাংলাদেশ ট্রেড করর্পোরেশন) টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় করা হবে। আগামীকাল থেকে প্রথম পর্যায়ে সোয়াবিন, চিনি ও মশুর ডাল বিক্রিয় করা হবে।
এর মধ্যে, সদরে ৩৪ হাজার ১৯৬ জন, ডোমারে ২১ হাজার ৩০৫, ডিমলায় ২৫ হাজার ৯৫৭, জলঢাকায় ২৭ হাজার ৭৫৬, কিশোরগঞ্জে ১৬ হাজার ৯৫৪ ও সৈয়দপুর উপজেলায় ১৬ হাজার ০১০ জন। এছাড়াও চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌরসভায় ২ হাজার ৯৩৮ জন, ডোমারে ১ হাজার ৩৩৭, জলঢাকায় ৩ হাজার ৪০১ ও সৈয়দপুর পৌরসভায় ৬ হাজার ৬১৭ জন। এনিয়ে জেলায় মোট ১ লাখ ৫৬ হাজার ৪৭১ জন কার্ডধারী রয়েছে।
শনিবার (১৯ মার্চ) বিকালে স্থানীয় সরকারী গ্রন্থাগারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, নেজারত ডিপুডি কালেক্টটরেট মো. রমিজ আলম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিনুল হক ববি, সাধারন সম্পাদক মো. হাসান রাব্বি প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আল-আমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে ডিসি জানান, আগামীকাল রবিবার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে ৫১০ জন কার্ডধারীর মধ্যে বিক্রয়ের মাধ্যমে উদ্ধোধন করা হবে। ওই ইউনিয়নের কার্ডধারীর সংখ্যা ২ হাজার ৫৬১ জন। তাদের মধ্যে প্রথম পর্যায়ে সোয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি ও মশুর ডাল ২ কেজি করে বিক্রি করা হবে। এতে জন প্রতি ৪৬০ টাকা করে লাগবে। তিনি বলেন, মাস ব্যপি এসব সামগ্রী ভোক্তাদের মাঝে বিক্রি করা হবে।


