রাজধানীর নীলক্ষেত মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছেন। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ব্যবসায়ীদের ইটপাটকেল নিক্ষেপ করছেন।
অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউমার্কেটের দিকে ইটপাটকেল ছুড়তেও দেখা গেছে শিক্ষার্থীদের।
এ ছাড়া ছাত্রদের মধ্যে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।


