আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় অগ্নিকান্ডে ২১টি পরিবারের ৪০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয়রা জানায় শুক্রবার মধ্য রাতে ওই গ্রামের আব্দুল মতিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ২১টি পরিবারের ৪০টি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে ২টি গরু ও ২টি ছাগল মারা যায়।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা জানায় অগ্নিকান্ডে ২১টি পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


