আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে আরইএলআই প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে এসডিএফ নীলফামারী জেলা অফিস এই কর্মশালার আয়োজন করে।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রনালয়ের সহযোগীতায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম কর্মশালায় সভাপতিত্ব করেন। আমিনুল হকের সঞ্চালনায় এসডিএফের জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্টানে মুল প্রবন্ধ পাঠ করেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তাজমুল ইসলাম তালুকদার। এ সময় সহকারী কমিশনার(ভুমি) জায়িদ ইমরুল মোজাকিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কাণিজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয় গত ৫ অক্টোবর থেকে প্রজেক্টের কাজ শুরু হয়। এই প্রজেক্টের প্রায় সব সদস্যই নারী। স্থায়ী ও টেকসই গ্রামীন সংগঠন তৈরি করে জীবিকায়ন কর্মসূচীর মাধ্যমে গ্রামের দারিদ্র ও অতি দারিদ্র জনগণের কর্মসংস্থানের সুযোগ সুস্টির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা। দরিদ্র ও অতিদরিদ্র যুবদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান করা এবং সহায় –সম্বলহীনদের এককালিন অনুদানের মাধ্যমে জীবনমান উন্নয়নে সহায়তা করা এই প্রকল্প বাস্তবায়নের কৌশল। তাছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সমন্বিত কর্মসূচীর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন এবং তাদের সক্ষমতার পরিপূর্ণ সহায়তা প্রদান এবং দারিদ্র দূরীকরন ও উদীয়মান সুযোগসমুহের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা এসডিএফের লক্ষ ও উদ্দেশ্য। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন বরেন।


