নীলফামারীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহার ভূঞা। বৃহস্পতিবার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী মানুষেরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগী কমিশনারকে।

পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ সহ আরো অনেকে।