আল-আমিন, নীলফামারী: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
দিনটিকে স্মরনীয় করে রাখতে নীলফামারীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।রবিবার (০৭ মার্চ/২৩) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রথম কর্মসূচির শুরু হয়।
এরপর সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসরা মোঃ নবেজ উদ্দিন সরকার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী আধা-সরকারী প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ , সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবি লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন।
দিনটিকে স্বরণীয় করে রাখতে বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তন কক্ষে আলোচনা সভাও বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান,সুবিধাজনক সময়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, ছড়া ও কবিতা পাঠ বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদ, স্কুল-কলেজ ও শিশু একাডেমীতে বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন,চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বড় বাজার পর্যন্ত সজ্জিতকরণ ও জেলার এন্ট্রি পয়েন্ট ও জিরো পয়েন্ট সজ্জিতকরণ করা হয়।


