নীলফামারীতে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আল-আমিন,নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ডিসেম্বর) সকালে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মগনি মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে ও মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোঃ আলমগীর সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহুরুল আলম, জেলা বিএনপির সহ- সভাপতি মোঃ আব্দুল আজিজ আহমেদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ শেফাউল আলম চৌধুরী ও সদস্য সচিব নুরুজ্জামান নুরু প্রমূখ।