নীলফামারীতে কৃষক সেবা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে কৃষক সেবা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৪ শে মার্চ চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ মাঠে নব নির্মিত কৃষক সেবা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন ও সভা অনুষ্ঠিত  হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে,নতুন ভবন উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী দুই আসনের সংসদ সদস্য  আসাদুজ্জামান নূর।
জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের  উপ পরিচালক ডিডি আবু বক্কর সিদ্দিক, জেলা এলজিইডি প্রকৌশলী সুজন কুমার কর, সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ,  সদর আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান,
সদর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্ত্বনা চক্রবর্তী, জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান  কামরুল,  চওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের (বিটু) প্রমুখ।
অনুষ্ঠানে নীলফামারী সদর ও চওড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মি সহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
এক কোটি ৪৪ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)বাস্তবায়নে এসএম শফিকুল আলম ঠিকাদারী প্রতিষ্ঠান এ ভবন নির্মান করে।প্রান্তিক পর্যায়ে কৃষকের চাষাবাদে আরো অভাবনীয় সফল্যপেতে যেকোনো পরামর্শ ও ট্রেনিংদেবে এই প্রতিষ্টান, প্রধান অতিথি তার বক্তব্য এসব কথা তুলে ধরেন।