নীলফামারীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের চেক বিতরণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি.আর নগদ অর্থ প্রকল্পের চেক বিতরণ হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে  প্রকল্প সভাপতিদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জান নূর।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘বিএনপি সরকারের আমলে টি.আর-কাবিটা প্রকল্প কি মানুষ জানতোই না, যত উন্নয়ন প্রকল্প অনুমোদন পাক না কেনো তা দিয়ে বিএনপি-জামাতের নেতাকর্মীরা তখন নিজেদের পকেট ভারি করেছে। জনগণের জীবন-জীবিকা উন্নয়নে কোনো কাজ করে নি তারা। আওয়ামী লীগ সরকারের আমলে জনগণেরা জানতে পারছে কখন কি উন্নয়ন প্রকল্প আসছে। কোন কাজে কত বরাদ্দ। সব উন্নয়ন কাজ স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।’

জানতে চাইলে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, ২০২১-২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রথম পর্যায়ে টি.আর নগদ অর্থের আওতায় ৪৯লাখ ৫৭হাজার ৬৬৬টাকা ব্যায়ে ৮৯টি প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে। যার মধ্যে আজ উক্ত প্রকল্পগুলোর প্রথম কিস্তির মোট ২৫লাখ ৪৫হাজার টাকার চেক বিতরণ করেন এমপি মহদয়।