নীলফামারীতে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বি তরা আটঘাট বেধে নির্বাচনী মাঠ দাবড়ে বেড়ানোয় তা, কাল হতে পারে নৌকা প্রতিকের। এমনটাই ভাবছেন তৃণমূলের অনেকেই।বসে নেই অন্যরাও। দল ছেড়ে নামে বেনামে বিএনপি-জামায়াতসহ স্থানীয় অনেক প্রভাবশালী এখন ভোটের ময়দানে। নির্বাচনী শোরগোলে মুখর গ্রাম-জনপদ।

উঠান বৈঠক আর পাড়ায় পাড়ায় খুলি বৈঠকে এখন গম গম করছে গ্রামের পর গ্রাম। চায়ের সাথে বেড়েছে মুড়ি-জলপানের কদর। বিক্রি বেড়েছে পান-বিড়ি-সিগারেটের। এলাকার ঝুঁপড়ি চায়ের দোকানে বসছে নির্বাচনী মজমা। অনেক রাত ধরে চলছে এলাকার হাটবাজারে নির্বাচনী ক্যাম্পেইন, আলাপ আলোচনা। কাকে দিয়ে কাকে বাগে আনা যায়, কোন মুরব্বীকে দিয়ে কোন এলাকার ভোটারদের কাছে টানা যায় এমন সব নির্বাচনী সমিকরণ নিয়ে চলছে প্রার্থী সমর্থকদের শেষ পর্যায়ের হিসেব নিকেশ। ১১ নভেম্বর যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বাড়ছে ভোটারদের কদর।

এ নির্বাচন গ্রামীণ জনপদে সৃষ্টি করেছে ভিন্ন আবহের। এক দল যেতে না যেতেই আরেক দল বাড়ির দড়জায় হাজির। মাও হামাক একটা ভোট দেন। হামরা তোমারে ছাওয়া। এরকম নানা আ লিক ভাষায় ভোটারদের আকৃষ্ট করার কাজে যুক্ত হয়েছেন নানা বয়সী মানুষ। বিশেষ করে মহিলা ও কিশোর-কিশোরীরা প্রচারনার কাজে এগিয়ে। দিন হাজিরা কিংবা চুক্তিতে চলছে প্রচারণার কাজ। এদিকে গোড়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি-জামায়াত অধ্যুষিত এ ইউনিয়নে বিএনপি-জামায়াত সমর্থক প্রার্থী আমিনুজ্জামান শাহেব, স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান ও নৌকা প্রতিক প্রার্থী মাহবুব জজের চতুরমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

চওড়াবড়গাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন ও গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী জুলফিকার আলী ভূট্টো এবার সরাসরি নৌকা বিরোধী হওয়ায় নৌকা প্রতিকের প্রদীপ কুমার ফাপড়ে পড়েছেন। এখানে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি খায়রুল ইসলাম বিটু এবারও নির্বাচনী মাঠে থাকায় হিসেব নিকেষ ভিন্ন হতে পারে। পলাশবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের মমতাজ উদ্দিন প্রামানিককে একহাত দেখাতে মাঠে নেমেছেন সাবেক চেয়ারম্যান ওয়ার্কাস পার্টির তপন কুমার রায়। এখানে ফার্নিচার ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারও শক্ত প্রতিপক্ষ হওয়ায় ভোট জমে উঠেছে। প পুকুর ইউনিয়নের নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান হবিবর রহমান এবার বিদ্রোহী।

তিনি ছাড়াও সাবেক চেয়ারম্যান ওহিদার রহমানও নৌকা প্রতিকের প্রার্থী সদ্য এরশাদ আদর্শত্যাগী নূরুল আমিন সরকারকে নৌকা থেকে নামাতে আদাজ্বল খেয়েই মাঠে নেমেছেন। ওদিকে লক্ষèীচাপ ইউনিয়নে নৌকা প্রতিকের গোলাম মোস্তফাকে টেক্কা দিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যাম চরন রায় এবারও বিদ্রোহী প্রার্থী। ফলে বেশ সুবিধাজনক অবস্থায় বর্তমান চেয়ারম্যান আমিনুর রহমান। কচুকাটা ইউনিয়ন বরাবই নৌকার হাতছাড়া। এখানে বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফকে টপকাতে মরিয়া নৌকার প্রার্থী তছলিম উদ্দিন। একই অবস্থা রামনগর ইউনিয়নে। বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের মিজানুর রহমান বাবুকে এক হাত দেখাতে মাঠে নেমেছেন সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান মাস্টার।

তবে চাপড়াসরমজানী ইউনিয়নে নৌকার দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোয় কামরুজ্জামান স্বপন সুবিধাজনক অবস্থায়। চড়াইখোলায় এবারও নৌকা প্রতিক পেয়েছেন মাহফুজার রহমান শাহ। এখানে বর্তমান চেয়ারম্যান মানিক বসুনিয়া ছাড়াও আওয়ামী ঘরআনার মুরাদ প্রামানিকসহ ৫জন চেয়ারাম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করায় মাঝির ঘামছোটা অবস্থা। সংগলশী ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান কাজী ফিজারকে ঠেকাতে আদাজ্বল খেয়ে মাঠে নেমেছেন বিএনপি ঘরআনার সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এবং সোনারায় ইউনিয়নে সোনারায় সংগলশী কলেজের অধ্যক্ষ আবদুল মজিদকে নৌকা প্রতিক দেয়া হলেও জামায়াত অধ্যুষিত এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াতের গোলাম মোস্তফা ছাড়াও কৃষকলীগ নেতা অশ্বনি কুমার নির্বাচনে অংশ নেয়ায় এখানেও লড়াই হবে ত্রিমুখি। অপর দিকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নীলফামারী পৌর সভা নির্বাচন জমে উঠেছে। মেয়র পদে বর্তমান মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ছাড়াও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট ও জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম বাছাই পর্বে উতরে গেছেন। তবে নির্বাচনে আগের সকল রেকর্ড ভেঙ্গেছে কাউন্সিলার প্রার্থীর সংখ্যা। ৯ ওয়ার্ডে শতাধিক প্রার্থীর প্রচার প্রচারণায় মুখোর হয়ে উঠেছে শহরের পাড়া-মহল্লা, ওলিগলি রাজপথ।