নীলফামারীতে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ দুুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাররা হলেন, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত সেলিনা বেগম ( ২৪) ও মাদক ব্যবসায়ী মোছা. ফেন্সি আক্তার (৪০)।
গ্রেপ্তার সেলিনা বেগম শহরের নতুনবাবু পাড়া এলাকার সোহেল রানা বাপ্পির স্ত্রী এবং মাদক ব্যবসায়ী মোছা. ফেন্সি পশ্চিম কুন্দল এলাকার মোহাম্মদ ছানোয়ার আলীর স্ত্রী।
পুলিশ জানায়, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক ইন্দ্র মোহন, সহকারি উপ-পরিদর্শক নুর আমিন, শাহিদুল ইসলাম ও মোছা. বিউটি আক্তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জানতে চাইলে সৈয়দপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীকে দুইজন নারীকে ওই দিনেই নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।