আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে পুকুরে ডুবে ইয়াছিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে (৯ মার্চ) এ ঘটনাটি ঘটে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়। সে ওই এলাকার ভ্যান চালক বাবু আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, পরিবারের লোকজনের অজান্তে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় ইয়াছিন পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুকুরে লোকজন নেমে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা মেলায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
জানতে চাইলে, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


