আল-আমিন, নীলফামারীঃ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারিত্ব এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় নীলফামারীতে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ই মার্চ) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
সভায় মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সদস্য ফারহানা ইয়াসমিন ইমুর স ালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।
এসময় সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, ব্রাকের জেলা সমন্বয়কারী আক্তারুজ্জামান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) এর সভাপতি গোলাম মোস্তফা সহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ বিভিন্ন স্থানের স্কুল, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার এবং এ বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষে সাইকেল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এছাড়া নারী যোগাযোগ কেন্দ্র, ডিয়াকোনিয়া, ইউএসএস, ব্রাক, টিআইবি, ল্যাম্ব, পল্লীশ্রী, জানো প্রকল্প ইসডিও, রিউব, ডিপিএফ, আরডি আর এস, ডেমোক্রেসি ওয়াচ কদম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগীতা উক্ত কর্মসূচি পালিত হয়।


