নীলফামারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আল-আমিন,নীলফামারী: চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের।

বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল আলম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল খালেক,সদর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কাজী আকতারুজ্জামান জুয়েল, বিএনপি নেতা মোস্তফা হক প্রধান বাচ্চু, মাহাবুর উর রহমান, এ্যাড. আল মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম সেপু, সাইফুল্লাহ রুবেল প্রমুখ।