আল-আমিন, নীলফামারীঃ সচেতন নাগরিক কমিটি(সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করেছে জেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো কর্মসুচীর মধ্যে।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মো: ফারুক এর সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ, নিয়ন্ত্রন ও সচেতনতা বাড়াতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এ.এস.এম মুক্তারুজ্জামান, দুপ্রক জেলা সাধারণ সম্পাদক লে. কর্ণেল(অব.) মোশাররফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি তাহমিনুল হক ববি।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মো: হোসাইন শরীফ। সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলেক্ষ্য টিআইবি’র ১১ দফা সুপারিশ উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি মো: মিজানুর রহমান লিটু। সভা স ালনা করেন টিআইবির এরিয়া কোআর্ডিনেটর আসাদুজ্জামান ও সনাক সদস্য আফরোজা বিনতে আজিজ গেøারি। আপর দিকে দিবসটির উপলক্ষে ডি, পি, এফ এর সভাপতি গোলাম মোস্তফা’র সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এর আগে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মহোদয়। দিবসের তাতপর্য সাধারন জনগনের মাঝে ছড়িয়ে দিতে একটি বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে মাববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ম ায়ন করে সনাক এর ইয়েস গ্রুপের সদস্যরাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা। সচেতন নাগরিক কমিটি(সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযাগীতায় অনুষ্ঠিত কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এতে।


