নীলফামারীতে বেকারত্ব দুর করতেই কোম্পানী করছেন ফিলিক্স চ্যাং; আসাদুজ্জামান নুর এমপি

আল-আমিন, নীলফামারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল প্রচেষ্টায় আজকে নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে। সেখানে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সেইসাথে নীলফামারীর উন্নয়নের লক্ষে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় কোম্পানী তৈরি করছে বেসরকারী কোম্পানী এভারগ্রীণ প্রোডাক্টস ফ্যাক্টরী লিমিটেডের চেয়ারম্যান। যা নীলফামারী বাসীর জন্য সৌভাগ্যের বলেছেন, সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

তিনি আরও বলেন, পাশাপাশি নীলফামারীতে একটি ইকনোমিক জোন করার উদ্দ্যেগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থান হবে।

সোমবার (২০ ডিসেম্বর/২১) দুপুরে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশাদুল হক শাহ্ এর সভাপতিত্বে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়া মোড়ে বেসরকারী কোম্পানী এ্যাভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী বিডি লিমিটেড এর শাখা কোম্পানী গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং লিঃ এর কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় এভারগ্রীণ কোম্পানী এন্ড গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং লিঃ এর চেয়ারম্যান মিস্টার ফিলিক্স চ্যাং, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন স্পেশাল পিপি বাপ্পি বর্ধন রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাফুজার রহমান শাহ, কুন্দপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাগীর আলম বাবলা হায়দার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোম্পানী কাজের উদ্বোধন শেষে নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২ এর আওতায় ৭৩ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৮৪ টাকা চুক্তিমূল্যে সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নে মংগলু শাহ এর বাড়ি হতে বাড়নির ডাঙ্গা ভায়া দিঘল ডাঙ্গী জিপিএস, ফাউলা মুন্সি ও খোড়া নদী সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।