আল-আমিন, নীলফামারী: নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতায় কমিউনিটি পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
৭ই মার্চ সকালে উপজেলার ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন হেলিপট মাঠে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার মহাম্মদ ইয়াসিন আলির সার্বিক তত্ত্বাবধানে পাঁচটি পল্লী সমাজ দলভুক্ত সদস্যদের নিয়ে এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুয়েল হোসেন রববু মিয়া, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম রঞ্জু চৌধুরী।
খেলায় হাড়ি ভাঙ্গা, ঝুঁড়িতে বল নিক্ষেপ, উপস্থিত বুদ্ধি যাচাই, মোরগ যুদ্ধ, বালিশ পাচারসহ নানা খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।


