আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কোটায় ভূয়া নাতনী পরিচয়ে প্রাথমিকে চাকুরি করছেন সূর্যি আক্তার নামের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সুর্যি উপজেলার সীট রাজিব গ্রামের জাহেদুল ইসলাম ও মাতা মর্জিনা বেগম মহছেনার মেয়ে। বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের ভূয়া নাতনী সেজে ২০১৬ সাল থেকে খামার গাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বহাল তবিয়তে চাকুরি করে আসছে।
এরই প্রেক্ষিতে ২০২১ সালে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, কিশোরগঞ্জের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন এই তিনজনের এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, সূর্যি আক্তার বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের নাতনী নয়। সে মোছা. মর্জিনা বেগম মহছেনার মেয়ে ও মৃত্যু মোফাজ্জল মাষ্টারের নাতনী। সূর্যির মায়ের আসল নাম মর্জিনা ও ডাক নাম মহছেনা বেগম।
হাবিবুর রহমান হাবুল এ ঘটনায় জানতে চাইলে বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন বলেন, আমার তিন ছেলে ও তিন মেয়ে। তারা হলো বিপ্লব মিয়া, লাল মিয়া ও রিপন মিয়া। মেয়ে হলো বিউটি বেগম, তাহেরা বেগম ও হাছিনা বেগম। এ ছাড়াও তার শ্বশুরবাড়ী কাছাড়ী পাড়া পুটিমারীতে গেলে মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা, হাছিনা বেগমের ভাই মো. জয় মামুন জানান, তমিজ উদ্দিনের ৩ জন মেয়ে তাহেরা, হাছিনা ও বিউটি। ৩ ছেলের মধ্যে বিপ্লব, লাল মিয়া ও রিপন। তিনি বলেন, তাঁর কোন মেয়ে মারা যায়নি সবাই বেঁচে আছে।
সূর্যির বিবাহের নিকাহ্নাময় স্পষ্ট লেখা রয়েছে মায়ের নাম মহছেনা বেগম ও পিতার নাম জাহেদুল ইসলাম। কাবিননামা থেকে প্রমাণিত হয় সে তমিজ উদ্দিনের নাতনী নয়। এছাড়াও তাদের তদন্তে উঠে এসেছে তমিজ উদ্দিনের স্ত্রী হাসনা বেগমের জন্ম তারিখ ২ মে ১৯৬৮ সাল আর তার বড় মেয়ে মর্জিনা বেগমের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ১৯৭২ সাল যা সূর্যির মায়ের জাতীয় পরিচয় পত্রে লেখা রয়েছে । এর থেকে প্রমাণিত হয় মায়ের থেকে মেয়ে ৪ বছরে বড়। এমনকি তমিজ উদ্দিনের চেয়ারম্যান কতৃক ওয়ারিশন সনদে মোছা. মর্জিনা বেগমের নাম নেই। তাহলে তিনি কিভাবে প্রমাণ করেন সূর্যি তাঁর নাতনী।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার খামার গাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূর্যি আক্তারের সাথে কথা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান ।সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন তাঁর প্রতিবেদনে জানান, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের মর্জিনা বেগম নামে কোন মেয়ে ছিল না এবং জাহেদুল ইসলামের সাথে বিবাহ হয়নি। সেহেতু বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের মর্জিনা বেগম নামে কোন মেয়ে নাই। তাই সূর্যি আক্তার তমিজ উদ্দিনের নাতনী নয়।
অপরদিকে, তৎকালিন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদনে একই কথা উল্লেখ করে প্রতিবেদনে লিখেন, সূর্যি আক্তার বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের নাতনী নয়। এর ধারাবাহিকতায়, ৩১ জানুয়ারী ২০২১ তারিখে পাঠানো জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অভিযোগনামায় বলা হয় সরকারী কর্মচারী বিধিমালা ২০১৮ এর ২(খ) অনুযায়ী অসদাচরন ও ৩ (ঘ) ধারা অনুযায়ী দূর্নীতির অভিযোগে বিভাগী মামলা রজু করা হলো। একই বিধিমালার ৪ এর উপবিধি ৩ (১) (ঘ) মোতাবেক চাকুরি হতে কেন বরখাস্ত করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই নির্দেশের ফলে ১ নভেম্বর ২০২০ সালে সূর্যি তার কৈফিয়ত তলবের জবাবে জানান তিনি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের নাতনী হন।
অপরদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা মো. হাসান তারিক বলেন, অভিযোগনামা পূরণ করে প্রেরন করা হয়েছে অভিযুক্ত বরাবর। তিনি লিখিত জবাবও জমা দিয়েছে, ব্যক্তিগত শুনানী প্রদান করেছে। মামলাটি নিস্পত্তি কল্পে অত্র দপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলামকে ৩-৪ মাস আগে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। ওনার প্রতিবেদন না পাওয়ায় ডিপিও মহোদয় মামলাটি নিষ্পত্তি করতে পারছে না। তিনি একাধিকবার তাঁকে মৌখিকভাবে তাগিদ প্রদান করলেও অজ্ঞাতকারনে অদ্যবদি তিনি প্রতিবেদন দাখিল করেননি।
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম মন্ডল বলেন, সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি কাজ করছি। আমি স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার ও সূর্যি আক্তারের বাবার বক্তব্যসহ সকল প্রক্রিয়া প্রায় শেষের দিকে আর আংশিক বাকী রয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা শেষ করে ডিপিও মহোদয়ের নিকট তদন্ত প্রতিবেদনটি জমা দিব বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের সার্থে এখন কিছু বলতে পারবো না।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন , এ ঘটনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম মন্ডলকে তদন্তকারী কর্মকর্তা (আয়ু) নিয়োগ করা হয়েছে। তাঁর তদন্ত প্রতিবেদনের ওপরে নির্ভর করছে মামলার রায়। ওনার প্রতিবেদনটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন , এ ঘটনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম মন্ডলকে তদন্তকারী কর্মকর্তা (আয়ু) নিয়োগ করা হয়েছে। তাঁর তদন্ত প্রতিবেদনের ওপরে নির্ভর করছে মামলার রায়। ওনার প্রতিবেদনটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ, উপজেলার ৬নং কিশোরগঞ্জ ইউনিয়নের সিট রাজিব মৌজার জাহিদুল ইসলামের কন্যা সূর্যি আক্তার বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের ভূয়া নাতনীর ওয়ারিশন সনদ দিয়ে মুক্তিযোদ্ধার কোটায় সহকারী শিক্ষক পদে চাকুরি করে আসছে।


