নীলফামারীতে মেধাবী ছাত্র রঞ্জনের পাশে দাঁড়ালো পুনাক

আল-আমিন, নীলফামারী: অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত দরিদ্র মেধাবী ছাত্র রঞ্জন রায়ের পাশে দাড়িয়েছে নীলফামারী পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। এইচএসসি পরীক্ষায় রঞ্জন জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। রঞ্জন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। বিষয়টি বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর সহধর্মিনী ও পুনাক কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা জানতে পেয়ে নীলফামারী জেলা পুলিশ সুপারের সহধর্মিনী ও নীলফামারী পুনাকের সভাপতি তাসমিয়া জান্নাতকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুনাকের সহযোগীতায় মেধাবী ছাত্র রঞ্জনের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন নীলফামারী পুনাকের সভানেত্রী তাসমিয়া জান্নাত। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মোমিনুল ইসলাম মোমিন, ছেলেটির বাবা রমেশ চন্দ্র রায়, মা নমিতা রানী রায়, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সহ-সভাপতি ভুবন রায় নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল¬াদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

পুনাক নীলফামারীর সভানেত্রী তাসমিয়া জান্নাত বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একজন শিক্ষক হয়ে মেধাবী দরিদ্র রঞ্জনের পাশে দাড়াঁনোর সুযোগ পেয়ে। শিক্ষকতার কারণে অনেক শিক্ষার্থীর পাশে থাকার যে অভিজ্ঞতা রয়েছে সেগুলোর চেয়ে নীলফামারীর প্রত্যন্ত গ্রামের মেধাবী এই ছাত্রটি সেগুলোর চেয়ে অন্যরকম।

তিনি আরো বলেন, রঞ্জনকে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি পুনাক কেন্দ্রীয় সভাপতি জীশাস মীর্জা মহোদয়ের নজরে আসে। তার নির্দেশনা অনুসারে ছেলেটির ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দেয়া হয় পুনাক থেকে। ভবিষ্যতেও তার পাশে থাকবে পুনাক।

প্রসঙ্গত, রমেশের দুই ছেলের মধ্যে রঞ্জন বড়। ছোট ছেলে দশম শ্রেণীতে পড়ে। দিনমজুরী করে সংসার চলে তার।রঞ্জন প ম শ্রেণীতে জিপিএ ৪.২৫, জেএসসিতে ৪.৭৫, এসএসসিতে জিপিএ ৫ অর্জণ করেন।