নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে ৫০বার তোপধ্বনী মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জেলা শহরের চেীরঙ্গী মোড়ের স্বাধীনতা অ¤øানে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।

এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, নীলফামারী পৌরসভা, নীলফামারী সরকারী কলেজ, জেলা খাদ্য বিভাগ, নীলফামারী সরকারী মহিলা কলেজ, চাঁদেরহাট ডিগ্রি কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান, জেলা বিএনপি, জাতীয়পার্টি, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্বাধীনার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। স্বাধীনতা অ¤øান স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধু মূরোলে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এরপর সকালে নীলফামারী বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শারীরিক কসরত পরিদর্শণ করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চেীধুরী। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি চত্ত¡রে মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টার ও পুস্তক প্রদশর্ণী, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ নানা কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি চত্ত¡রে শিশুদের ক্রীড়া, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজন ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, বিভিন্ন এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বিকেল সাড়ে তিনটায় নীলফামারী হাইস্কুল মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।