আল-আমিন, নীলফামারী : নীলফামারী সৈয়দপুর পৌর এলাকায় এক রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। নিহত রিকশা চালক দুলাল হোসেন কে(৩৫) হত্যা করে শহরের প্রাণকেন্দ্র নতুন বাবুপাড়ার রাস্তায় ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। নিহত দুলাল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জ ডাঙ্গারহাটে। সে ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।
গতকাল ৯ আগস্ট সোমবার ভোর রাতে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে খুনের এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় ও নাভীর নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সৈয়দপুর থানার অফির্সার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল যাই। লাশ উদ্ধার করে সুরতহাল জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।


