আল-আমিন, নীলফামারী: সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তির হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ,লুটপাট এবং হত্যার প্রতিবাদে গণঅবস্থান, গণঅনশন ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠণ। এরই ধারাবাহিকতায় নীলফামারীতে শনিবার (২৩ অক্টোবর/২১) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে নীলফামারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচী করা হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন নীলফামারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু খোকারাম রায়।
নীলফামারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর রায়ের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক এ্যাড. রমেন্দ্র নাথ বর্ধণ বাপি, সাংগঠনিক সম্পাদক সপ্না রানী ময়না, নীলফামারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি রায়,সহ-সভাপতি উত্তম কুমার রায়।
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার এবং দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়ীক হামলার বিচারের দাবী জানিয়ে নীলফামারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি রায় বলেন, দেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ ভাংচুর, ঘর-বাড়িতে আগুন দেওয়ার তীব্র নিন্দা জানাই। এই হামলা সুধু হিন্দুদের ওপর হামলা নয়, গোটা বাঙ্গালী জাতির ওপর হামলা। তাই যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। সেইসাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের দাবী জানান বক্তারা।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান রহিম মঞ্জিল ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধূরী শাহিন একাত্ত¡তা ঘোষণা করেন।


