নীলফামারীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আল-আমিন,   নীলফামারী : শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার বিকল্প নেই, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন আসাদুজ্জামান নূর এমপি।
 নীলফামারী সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে কথা গুলো বলেন।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শায়লা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ার, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ লে. কর্ণেল মোশাররফ হোসেন (অব:) নীলফামারী পৌরসভার মেয়র ও কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নূর আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্রীড়া ও সংস্কৃতি বান্ধব সরকার।
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সংস্কৃতির ইতিহাস জানতে হলে বই পড়ার বিকল্প নেই। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের রোভার ও বিএনসিসি সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।।