নীলফামারীতে সহিংস উগ্রবাদ প্রতিরোধে দুইদিনের কর্মশালার সমাপ্ত

আল-আমিন, নীলফামারী : নীলফামারীতে সহিংস উগ্রবাদ প্রতিরোধে দুইদিনের কর্মশালার সমাপ্ত হয়েছে। গতকাল শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের জোড়দরগা আখতারুল হাবিব প্রশিক্ষন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

স্থানীয় বেসরকারী উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও রুপান্তরের যৌথ আয়োজনে দুই দিনের কর্মশালায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রশিক্ষকরা। এতে সহিংস প্রতিরোধ কমিটির (পিভিআই) ২০ জন সদস্য প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

আজ রবিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে কর্মশালার সমাপ্তি হয়। সমাপনি কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, সদর থানার ওসি মো. আব্দুর রউফ, সহিংস প্রতিরোধ কমিটির আহব্বায়ক ও মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সরোয়ার মানিক, ইউএসএস‘র নির্বাহী পরিচালক আলাউদ্দিন, রুপান্তরের বিভাগীয় সম্ময়কারী কামরুজ্জামান রানা, সদস্য ফারহানা ইয়াসমিন ইমু, ওই কমিটির সদস্য ও নীলফামারী বার্তার প্রকাশক ও সম্পাদক শীষ রহমান, ফাহামিনা জাহান প্রমুখ।