মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দুলাল মিয়া (৫০) নীলফামারী ডিমলা সদরের আতিকুল ইসলাম (২১) ও প গড় জেলার বোদা উপজেলার নাজিমুল হক(১৭)।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই মোড়ে দাঁড়িয়ে থাকা একটি (খারাপ) বিকল ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৮৭৯) এর চালক ও সহকারী ট্রাকটির যান্ত্রিক ত্রুটি (সারানোর) মেরামত করার সময় পিছন থেকে আসা অপর আর একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬৮৮৩৩) ধাক্কা দিলে উভয় ট্রাকই ছিটকে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে উভয় ট্রাকের তিনজন নিহত হন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা শহরের মতির মোড়ে বিকল একটি ট্রাক সরানোর সময় অপর একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


