নীলফামারীতে সড়ক দূঘটনায় ইপিজেড শ্রমিক স্বামী-স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
আল-আমিন, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার কাজীরহাট ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন  স্বামী স্বপন ও স্ত্রী সুমি আক্তার। তারা দু’জন উত্তরা ইপিজেডের সনিক কাম্পানীর শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে। তাদের বাড়ী সৈয়দপুর উপজেলার বােতলাগাড়ী ইউনিয়ন বাঁশদাহ গ্রাম।
প্রত্যক্ষদর্শীরা জানান  নিহত স্বামী-স্ত্রী মাটরসাইকেলে করে কাজ যােগ দয়ার জন্য উত্তরা ইপিজেডে যাওয়ার সময় উক্ত স্থান বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২৭৫) তাদের চাপা দিলে ঘটনা স্থলে তারা নিহত হয়।
জানতে চাইলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় সতিশ চন্দ্র নামে আরাে একজন আহত হয়েছে।