মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াছিন আলী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি রেলঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গ্রামের জহুর আলী ছেলে এবং সে পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যায় ইয়াছিন। তার বাবা-মা ও দু’ভাই ঢাকায় থাকেন। দাদা হোসেন আলীর বাড়িতে থেকে পড়শোনা করতো সে। সকালে প্রাইভেট শেষে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলো। এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


