নীলফামারীতে ৮ গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

আল-আমিন, নীলফামারী: ৮ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বিকল্প কোন পথ না থাকায় এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। স্থানীয়রা প্রতিবছরেই নিজস্ব উদ্যোগে সাঁকোটি মেরামত করে থাকেন, স্থায়ী সমাধান চান ওই ৮ গ্রামের বাসিন্দারা।
নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্ত ঘেষা ভোগডাবুড়ি  ইউনিয়নে অবস্থিত  বুড়িতিস্তা নদীর বুদুর ঘাট। এই ঘাটে স্থায়ী কোন সেতু না থাকায় বাঁশের সাকো দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে সকলকে। এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনায় পরতে হয়েছে অনেকের। বর্ষা মৌসুমে দুভোর্গ চরম আকার ধারন করে। শিক্ষার্থীরা বাশেঁর সাকো দিয়ে স্কুলে যাতায়াত করেন। সেতুর অভাবে ভোগান্তি পোহাতে হয় উক্ত গ্রামের মানুষদের। বর্ষায় কলা গাছের ভেলা আর শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোই নদীর দুপারের মানুষের একমাত্র ভরসা। ৮ গ্রামগুলি হলো শব্দিগঞ্জ,গোসাইগঞ্জ,আনন্দবাজার,সর্দ্দারপাড়,জালিয়াপাড়া,ভোগডাবুড়ি,চিলাপাড়া,মধ্যপাড়া বাজার। এই গ্রামগুলির একমাএ ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাকোঁ।
 নদীর কোল ঘেসে রয়েছে শব্দিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ,কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয়। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা যাতায়াত করতে বুদুরঘাটের উপর বাঁশের সাকোঁ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ এ সাকোঁতে প্রতি নিয়ত ঘটে দূর্ঘটনা। রোগীদের নিয়ে পড়তে হয় সীমাহীন দূর্ভোগে। সংসদ নির্বাচনী প্রচারনার সময় আশ্বাস দেওয়া হয় বুদুরঘাটে সেতু নির্মাণ করা হবে,সেই বুক ভরা আশা নিয়ে দুই পারের মানুষ আজো দিন গুনছে।
 শব্দিগঞ্জ গ্রামের মোনতাজ আলী, জরিনা বেগম বলেন, নদীর ওপার থেকে শিশু ছেলে মেয়েরা নড়বড়ে সেতুটি দিয়ে স্কুল কলেজে আসা-যাওয়া করে ও ব্যবসায়ীরা কৃষিপণ্য নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পরছে অনেকে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা জয়দেব রায়, স্বপ্না রায় বলেন দেশ স্বাধীনের পর থেকে এলাকাবাসী দাবী করে আসছে একটি সেতু নির্মানে জন্য। পঞ্চাশ বছর অতিবাহিত হলেও কেউ শুনেনি তাদের  কথা।নবনির্বাচিত চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সাথে কথা হলে তিনি বলেন আমি চেষ্টা করবো অতি তারাতারী যেন ব্রীজ নির্মান হয়।
 এলজিইডি উপজেলা প্রকৌশলী মো: মোস্তাক আহম্মেদ বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।
জানতে চাইলে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, উপজেলা প্রকৌশলী অফিস থেকে তালিকা দেওয়া হলে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।