নীলফামারীর বাড়াই পাড়ায় বায়তুল হুদা জামে মসজিদের উদ্ধোধন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়া মহল্লায় বায়তুল হুদা জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুর একটার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মসজিদের উদ্ধোধন করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। উদ্ধোধন শেষে তিনিসহ সেখানে দুইশতাধিক নামাজি পবিত্র জুমার নামাজ আদায় করেন।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক (উদ্যোগতা) ও সাবেক সেনা সদস্য আলহাজ্ব মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আশেপাশে মসজিদ না থাকায় ওয়াক্তিয়া নামাজসহ জুমার নামাজ আদায়ে মসুল্লিদের অনেক দূরে যেতে হয়। এতে তাদের নানা সমস্যায় পড়তে হয়। তাই স্থানীয় মুসলিম ভাইদের সাথে কথা বলে প্রথমে একটি ওয়াক্তিয়া টিনের চালা ও গোড়া পাকা ঘর নির্মাণ করা হয়। সকল প্রক্রিয়া শেষ করে আজ ওই ঘরটি মসজিদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।
আশা করি, এই মসজিদে এলাকার মানুষ নিয়মিত নামাজ আদায় করতে পারবেন। স্থানীয়দের সাহায্য সহযোগিতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ওই মসজিদের অবকাঠামো নির্মাণ করা হয়। তিনি বলেন, অর্থ সংগ্রহ করে আগামীতে মসজিদের বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলায় প্রায় তিন হাজার ৩৩৯ টি জামে মসজিদসহ জেলা শহরে অদূরে একটি মডেল মসজিদও রয়েছে। আজ দেশে মাদ্রাসা ও মসজিদের সংখ্যা বেড়েই চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এটি শুধু সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা শহরের বাড়াইপাড়ায় অবস্থিত বায়তুল হুদা জামে মসজিদের উদ্ধোধন করা হলো। তিনি বলেন, এরকম উন্নয়ন আর কোন সরকারের আমলে হয়নি। পরে মসজিদের সার্বিক উন্নয়ন কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান সরকার, মসজিদের ঈমাম মাওলানা মো. বজলুর রশীদ, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আমজাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই।