আল-আমিন, নীলফামারী: নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী জহুরুল আলম (কম্পিউটার প্রতিক) তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। বৃহঃস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে পৌর মার্কেটের নিকটস্থ নির্বাচনী কার্যালয়ে তিনি ইশতেহার পাঠ করেন। মেয়র প্রার্থী জহুরুল আলম জানান, নির্বাচিত হলে নীলফামারী পৌরবাসীর উন্নয়নে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে বাস্তবায়ন করবেন তিনি। এবং একটি আধুনিক মডেল পৌরসভা গড়ে তুলবেন।’
তার নির্বাচনী ইশতেহারের মধ্যে দূর্ণীতিমুক্ত পৌরসভা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থা, খেলাধুলা ও সাংস্কৃতির আয়োজন, মাদকমুক্ত পৌরসভা, শিশুপার্ক ও বিনোদনের স্থান তৈরি, মডেল পৌরসভা তৈরি, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের জন্য অফিস তৈরি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, বজ্য ব্যবস্থাপনা, মশা-মাছি নিধন কর্মসূচি ও ড্রেন পরিষ্কার, ডিজিটাল সেবা নিশ্চিতে পৌর এ্যাপস চালকরণ, মানসম্মত পাবলিক টয়লেট স্থাপন, পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও গুণি ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ উল্লেখযোগ্য।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ, মোক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আবু সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম (সেপু), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবদলের সহ-সভাপতি নুর আলম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স সহ আরো অনেকে।
প্রসঙ্গত, মেয়র প্রার্থী জহুরুল আলম বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং কম্পিউটার প্রতিক নিয়ে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছেন।


