নেইমারকে বিস্মিত করেছেন বালোতেল্লি

ক্রীড়া ডেস্ক: জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষ্যে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে ব্রাজিল জাতীয় দল। শুক্রবার ময়দানী লড়াইয়ের আগে প্যারিসে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সেলেসাওরা। সেখানে অনুশীলনের সময় হঠাৎ উপস্থিত হয়ে নেইমারকে বিস্মিত করেছেন ইতালিয়ান তারকা ফুটবলার মারিও বালোতেল্লি।

ফ্রান্সের লিলেতে প্রীতি ম্যাচে আগামীকাল জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে অনুশীলনের সময় ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গে দেখা করে ছবি তোলেন বালোতেল্লি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন বালোতেল্লি। নেইমার ও মারিও দুজনেই উদযাপনের ভঙিতে ক্যামেরার সামনে পোজ দেন।

ফরাসি ক্লাব নিসের হয়ে খেলছেন বালোতেল্লি। আর ক্লাব ফুটবলের বিরতিতে বিশ্বের সবচেয়ে দামি তরকার সঙ্গে দেখা করতে ছুঁটে গেছেন বালোতেল্লি। ২০১৬ সালে ফরাসি ক্লাব নিসে যাওয়ার পর ক্রমেই উন্নতি করছেন তিনি। ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো ক্লাবে খেলার ইচ্ছার কথা কিছুদিন আগেও জানিয়েছিলেন প্রতিভাবান এ তারকা।

প্রীতি ম্যাচে আগামীকাল জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর চার দিন পর ওয়েম্বলি স্টেডিয়ামে আরেকটি প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।