নোয়াখালীতে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনের ২০০ চালক-শ্রমিকের মাঝে এ উপহার বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও দুই লিটার তেল।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোকে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে।


