নৌকার বিদ্রোহী ও দলীয় কার্যালয় ভাংচুরকারীদের কাউকে ছাড় নয়: রমেশ চন্দ্র সেন 

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর বর্ধিত সভা আজ ১৫-১০-২০১৯ ইং সকাল ১১ টায় শুরু হলে ভারপ্রাপ্ত মোঃ আব্দুল মান্নানের  সভাপতিত্বে সভার কার্যক্রম আরাম্ভ হয়, স্বাগত বক্তৃতায়  সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মু, সাদেক কুরাইশী,ঠাকুর জেলার   আওয়ামীলীগের সংগঠন শক্তিশালী   ইতিমধ্যে রুহিয়া থানা সম্মেলন ও সদ্য ঠাকুরগাঁও সদর উপজেলা সম্মেলন সম্পূর্ণ হয়েছে।
সেই সাথে সরকারের বিভিন্ন উন্নয়নের  সফলতার  দিক তুলে ধরেন এবং সংগঠনের মূলধারা সাথে সমন্বয় রেখে আগামীতে সকল উপজেলা ও জেলা  সম্মেলন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এরপরে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, রংপুর বিভাগের দায়ীত্ব প্রাপ্ত নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক  বি এম মোজাম্মেল হক,তিনি বলেন তৃণমুলের ত্যাগী নেতারা  কখন বেঈমান  হয় না। আগামী সম্মেলনে ত্যাগী  মেধাবী  নেতাদের কমিটিতে স্থান দেওয়ার দিক নির্দেশনা প্রদান করেন। যারা জামাত বিএনপি থেকে এসেছে তাদের কে কমিটি তে স্থান দেওয়া যাবে না।
এছাড়া তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়ন মহাসড়কে যাত্রা  শুরু হয়েছে, আর বিএনপি আমলে দেশ পাচঁ বার  দূর্নীতিতে চাম্পিয়ান হয়েছে।প্রধান অথিতি জনাব রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুর গাঁও ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আমাদের দল কে আরো শক্তিশালী করতে হবে। প্রতিটি উপজেলায় যারা  সঠিক সময়ে সম্মেলন করতে পারবেন তাদের কে বকশিশ দেওয়া হবে। মানে ত্যাগী নেতা কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরো বলেন, আমার নিকট সুনিদিষ্ট অভিযোগ এসেছে। হরিপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ও ছবি ভাংচুর করেছেন,যাদের নামে অভিযোগের  সংশ্লিষ্টতা আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, আমি সব তথ্য ও উপাত্ত পেয়েছি,আমি মাননীয়  প্রধান মন্ত্রীর সাথে দু একদিনের মধ্যে সরাসরি গিয়ে আলাপ করবো।
এছাড়া  আরো বক্তব্য প্রদান করেন,সিনিয়র সহ সভাপতি মাহাবুব উদ্দীন খোকন,দীপক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক  মন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাঝাহারুল ইসলাম সুজন, বালিয়াডাংগী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,প্রবীর কুমার রায়,,হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, রানীসংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সইদুল হক,ঠাকুরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটু,ও প্রতিটি উপজেলা থেকে একজন করে  ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি /সম্পাদক  নেতৃবৃন্দ