নৌ-পুলিশের গুলিতে এক জেলে নিহত

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষের ঘটনায় মাসুদ (২২) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরো তিনজন আহত হয়েছেন।

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় নদীতে জাটকা নিধনের দায়ে একদল জেলেকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে।

পুলিশ সুপার আরো জানান, অভিযানে দুজন জেলেকে আটক করা হয়। এছাড়া ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়।