পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা!

কহিনুর বাউফল (পটুয়াখালী)  সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলাকে লকডাউ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।যা কার্যকর হবে ১৯এপ্রিল রোজ রবিবার সন্দ্ব্যা ৬টা থেকে,পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন চলবে। রবিবার (১৯এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

   জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, পটুয়াখালীর পার্শ্ববর্তী জেলা বরিশাল এবং বগুনায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্দ্বি পেয়েছে।  আজ জেলা করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্হাপনা কমিটির সিদ্দ্বান্তের প্রেক্ষিতে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
   বিজ্ঞপ্তিতে  আরো উল্লেখ করা হয়, অবরুদ্দ্বকালীন সময়ে জেলার সড়ক,নৌ ও আকাশ পথে জনসাধারণের আগমন-বহির্গমন নিষিদ্দ্ব করা হলো। জেলারঅভ্যন্তরে আন্ত-উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ  থাকবে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগম নিষিদ্দ্ব করা হলো। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা,কৃষি পণ্য,খাদ্য সরবরাহ ও সংগ্রহ,বিদ্যুৎ, গ্যাস,ফায়ারসার্ভিস,টেলিফোন,ইন্টারনেট, ব্যাংকিং,মোবাইল ব্যাংকিং ,ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহনসহ অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে।
   (১৯ এপ্রিল) সন্দ্ব্যা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী  নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্দ্বে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
   প্রসঙ্গত,পটুয়াখালী জেলায় এ পর্যন্ত তিনজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে যার মধ্যে দুইজন মারা গেছে।