পঞ্চম ধাপে ৩১টিতে পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।
নির্বাচন কমিশন জানায়, এবার নির্বাচনের দিন কোনো ছুটি ঘোষণা হবে না। ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।
চতুর্থ ধাপে ৫৬টিতে পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। গত ৩ জানুয়ারি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।


