পলাশবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুরে রাঙ্গামাটি গ্রামের বাঁশঝাড় সংলগ্ন একটি হলুদের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের লিঙ্গ কাটাসহ গলায় ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত ও মরদেহ ময়না-তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকটির পরনে জিন্সের নীল প্যান্ট ও গায়ে হলুদ টি-শার্টের ওপর সাদা শার্ট পরা ছিল।