পল পগবা এখন মক্কায়

ক্রীড়া ডেস্ক : ২০১৩ সালে ১০ কোটি মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। তিন বছরের ব্যবধানে বেলকে ছাড়িয়ে যান পল পগবা। জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা যোগ দেন ১১ কোটি ইউরো ট্রান্সফার ফি-তে। বুধবার আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিশ্বের সবথেকে দামী ফুটবলার পল পগবা এখন মক্কায়। ওমরাহ-হজ পালন করেছেন ২৪ বছর বয়সি এ ফুটবলার।

ফ্রাঞ্চের তারকা এ ফুটবলার মক্কা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’

ছবিতে দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের এ মিডফিল্ডার পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছেন এবং তার পড়নে ছিল ইহরামের কাপড়। ছবির পাশাপাশি টুইটারে প্রত্যেককে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে পগবা টুইট করে লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা।’ এর আগেও মক্কায় গিয়েছিলেন পগবা। সেবারও হজ পালন করেছিলেন।