কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পদ্মা। এর ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


