পাইকপাড়া প্রতিপক্ষের হামলা ব্যবসায়ী আহত

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাটে পাইকপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মোঃ রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী মারাত্বক আহত হয়েছে। ভুক্তভোগী জানান, ৩ ফেব্রæয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় পাইকপাড়া গ্রামের আঃ রশিদ শেখের পুত্র মোঃ রফিকুল ইসলাম তার কর্মস্থল বাগেরহাট সদরের বারুইপাড়া সাইকেল পার্টস এর দোকান বন্দ করে বাড়ী আসার পথে পাইকপাড়া এলাকায় এসে পৌছালে প্রতিপক্ষ গ্রæপের কয়েকজন মিলে তার গতিরোধ করে। কিছু বোঝার আগেই প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। আহতের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত ব্যাক্তি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে।