রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জমিতে পানি সেচ দেওয়ার সময় শ্যালো পাম্পের সঙ্গে মাফলার জড়িয়ে যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত যুবলীগ নেতার নাম আমজাদ হোসেন। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি জমিতে পানি সেচ দিচ্ছিলেন। হঠাৎ করে গলার মাফলার শ্যালো মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মৌসুমী সরকার বলেন, পাম্প মেশিনে হাওয়া লাগলে তা ঠিক করছিলেন আমজাদ হোসেন। এসময় তার গলায় পরিহিত মাফলার জড়িয়ে গেলে দুর্ঘটনা ঘটে।


