“পালিত হচ্ছে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ “

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ  মোঃ রাসেল আলী: মেহেরপুরের গাংনী উপজেলায় পালন করা হছে “মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ”। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে ঝাড়ু হাতে উপজেলা পরিষদ চত্ত্বরে ঝাড়ু দিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী  অফিসার সুখময় সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

অনুকরণীয় এই কাজের মধ্য দিয়ে গাংনী উপজেলায় পালন করা হয় “মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ”
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।