পীরগঞ্জে ছেলে থেকে রূপান্তরিত মেয়ে তাকে দেখতে হাজারো মানুষের ভিড়

মোঃ রকি হাসান পীরগঞ্জ থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছেলে নিজের লিঙ্গ পরিবর্তন করে মেয়ে রুপান্তরিত হয়েছেন। এঘটনায় উপজেলার থুমনিয়া গ্রামে চলছে তমুল তোলপাড় জনসমাগম । ওই রুপান্তরিত মেয়েকে দেখতে দলে দলে লোক আসছে তার বাড়িতে।
গত ২৭ জানুয়ারি ১৯৯৯ সালে ওই গ্রামে ছেলে হয়ে জন্ম নেন সুবল শীল। সেখানকার পরিবেশে বড় হয়ে উঠেন সুবল। কিশোর বয়সে সুবলের চলাফেরা ও স্বভাব-আচরণ ছিল অনেকটা মেয়েদের মতোই।সে আলতা, শাড়ি, চুড়ি ও কানে দুল পড়তে সে খুব ভালোবাসতো। এ জন্য পাড়ার ছেলে-মেয়ে ও তার বন্ধুরা তাকে হিজরা বলেও হাসাহাসি-ডাকাডাকি করতো।
সুবলের মনে প্রশ্ন জাগতো সে পুরুষ নাকি মেয়ে। এ নিয়ে দু:শ্চিন্তার শেষ ছিলোনা তার জীবনে। এর একপর্যায়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিজের চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে সুবল শীল থেকে হয়েছে রুপান্তরিত মেধা শর্মা।
পুরুষ থেকে রুপান্তরিত নারী হওয়া মেঘা শর্মার মা আলো রানী ও বাবা জগেশ শীল বলেন, আমার ছেলে সুবল যে এখন আমাদের রুপান্তরিত মেয়ে যখন ছোট তখন থেকে তার আচরণ-স্বভাব মেয়রদের মতো। এবং মেয়েদের মতো সাজগোজ করতে তার ভালো লাগতো। ওকে নিয়ে আমরা অনেক চিন্তাগ্রস্হ ছিলাম। অনেক চেষ্টা করেও আমরা তার মেয়েদের মত স্বভাবটা পাল্টাতে পারিনি। এমন স্বভাব পাল্টাতে অনেক গালমন্দ ও বকাঝকা করতাম। কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে আমার ছেলে এখন রুপান্তরিত মেয়ে।
তিনি আরো বলেন,তার রুপান্তরিত নারী হওয়ার সিদ্ধান্তে প্রথমে আমরা পরিবারের কেউ রাজি হননি। পরবর্তীতে সন্তানের সুখের কথা  ভেবে সন্তানের ইচ্ছাকেই মেনে নিতে হয়েছে।
জানা গেছে, এখন পরিবারের সবার সাথেই মিলেমিশে রয়েছেন তারা। মেঘার পরিবারে বাবা-মা, দাদি সহ রয়েছে আরও একভাই ও একবোন। তারাও মেঘাকে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন রুপান্তরিত মেঘা শর্মা।
মেঘা শর্মা জানান, লিঙ্গ পরিবর্তন চিকিৎসা চলাকালীন সময়ে পরিবারের লোকজন ছাড়া সবার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।
 হঠাৎ বাড়িতে এসে পাড়া-মহল্লায় জানাজানি হলে সবাই তাকে দেখতে বাড়িতে ভির জমায়। অনেকেই খারাপ মন্তব্যবও করে। আবার অনেকে সাপোর্টও করে অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, সবকিছুর উর্ধ্বে আমার নিজের ইচ্ছাশক্তি আর আমার স্বপ্ন। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি আমার পরিবার সেইসাথে সমাজের জন্য কিছু করতে চাই। সমাজের অধিকাংশ মানুষ মনে করছে আমি এখন সমাজের বোঝা। কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ধারণা বদলে দিতে চাই।
নিজেকে একজন এয়ার হোস্ট্যাজ হিসেবে দেখতে চান মেঘা শর্মা। পাশাপাশি সে মডেলিংও  করতে চান। সেই সাথে  রুপান্তরিত নারীদের এগিয়ে নিয়ে যেতে চান নিজে নেতৃত্ব দিয়ে।
স্থানীয় তাপস রায় বলেন, ছোটবেলা থেকেই সুবলের কথা ও চলাফেরা ও আচার-আচরণ মেয়েদের মতো ছিল। এমন স্বভাবের জন্য তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো। তার বাবা-মা সহ পরিবারের সকলে অনেক চেষ্টা করেও তার এমন স্বভাব বদলাতে পারেনি।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক সাংস্কৃতি কর্মী রেজওয়ানুল হক রিজু মনে করেন, মেঘা শর্মার পরিচয় সে একজন মানুষ। তার ইচ্ছা ও তার স্বপ্ন পূরণ করতে সমাজের সব মানুষের এগিয়ে আসা উচিৎ, তাকে সাপোর্ট করা উচিত। তাকে কটাক্ষ না করে তাকে সহযেগিতা করা উচিৎ। সমাজে তার সমঅধিকার নিশ্চিৎ হবে এটাই প্রত্যাশা করি।