বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৩৯ উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের আরঅ্যান্ডসিপি-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআই (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) পদে ১৭ জন, এসআই (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ১৭ জন এবং সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ৫ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।


