পেটের মধ্যে বিশেষ কায়দায় ৭ হাজার ৯৯০ পিচ ইয়াবা নিয়ে বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় দুই যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩২) শনিবার রাতে অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় যাত্রী মো. সফিকুল আলম (৪২) ও মো. শাহজাহান মিয়া (২১) পেটের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে আসেন। তারা অভ্যন্তরীণ বিমানবন্দরের বহির্গমনের পার্কিং এলাকার পাবলিক টয়লেটের সামনে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে প্রায় ১২ ঘণ্টা পর তাদের পেট থেকে ১৬০ প্যাকেট ইয়াবা বের করে আনা হয়। তাদের পেটে মোট ইয়াবা ছিল ৭ হাজার ৯৯০ পিচ, যার বাজারমূল্য ৪০ লাখ টাকা। মো. ফয়সল (২৮) নামে আরেক যাত্রী এবং মাদক ব্যবসায়ী এ ইয়াবার অর্থের যোগানদাতা যে পেছনে থাকায় পালাতে সক্ষম হয়। তবে তাকেও এজাহারে আসামি করা হয়েছে।
আরো জানা যায়, তারা প্রতি চালানে ১৫ হাজার করে টাকা পেতেন।


