মোঃ আসাদুল ইসলাম, চট্টগ্রামঃ শনিবার ৩ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ,এ সময় তিতি বলেন, রাষ্ট্রের যে কোনো আইন সকলকে অনুসরণ করতে হবে জানিয়ে হানিফ আরো বলেন, বিএনপি দেশের সরকার মানবে না, সংবিধান বা সরকারের আইন মানবে না, এরকম কোনো অধিকার সরকার কাউকে দেয়নি, রাষ্ট্র দেয়নি।
তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে আতঙ্ক কাজ করেছে। কারণ একাত্তরের পরাজিত শক্তি সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। ডিসেম্বর মাস, বিজয়ের মাস। বিএনপি এই মাসে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তাদের কলঙ্কের কালিমার কথা স্মরণ করতে চায় না।
আওয়ামী লীগের জনসভাকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে একটা আবেগ উচ্ছাস তৈরি হয়েছেজানিয়ে হানিফ বলেন, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামের এই জনসভায় বক্তব্য রাখবেন। সেটা দেখার জন্য, জানার জন্য ও প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেটার জন্য চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের বিশ্বাস, আগামীকালকের জনসভা শুধু এই পলোগ্রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
গোটা চট্টগ্রামের শহরেই সকল মানুষের উপস্থিততে জনসমুদ্রে রূপ নিবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামীকাল রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভা। করোনা উত্তর এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এই জনসভায় ১০ লাখের অধিক মানুষ সমবেত হবে। পলোগ্রাউন্ড ময়দান ছাপিয়ে এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
এর আগে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন,তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ করে চট্টগ্রামজুড়ে ব্যাপক সাড়া জেগেছে। আমরা আশা করছি, পলো গ্রাউন্ডে আমাদের জনসভায় মাঠ পূর্ণ করে মাঠের বাইরে আরও আট-দশ গুণ মানুষ হবে ইনশা আল্লাহ। বাস্তবিক অর্থে এটিই হবে।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দীন নাসিম, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।


