সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকাল পৌনে ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সুলতান বলকিয়াহ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে ব্রুনাইয়ের সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন তারা।
একান্ত আলোচনার পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সুলতান বলকিয়াহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।


